1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
পটুয়াখালীতে ৬ ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বন্ধ হলো বেতন বৃদ্ধি - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের বরিশাল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০(বিশ) বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাসেল মুন্সী র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার পটুয়াখালীতে ৬ ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বন্ধ হলো বেতন বৃদ্ধি অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার বরিশালে ডাকাত মামলায় সাজাপ্রাপ্ত আসামি যাত্রাবাড়ীতে গ্রেফতার বরিশালে বিসিসি প্রশাসক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: ৩ গুরুত্বপূর্ণ খাতে সহায়তার প্রতিশ্রুতি বন্যাদুর্গত বাঁশখালীতে জেটিআইটি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১০০০-এরও বেশি মানুষ ভারতে পলায়নকালে বরিশালের আগৈলঝাড়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার (৪১) র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালীতে ৬ ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বন্ধ হলো বেতন বৃদ্ধি

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

সরকারি কাজে অনিয়ম ও বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালী জেলার ৬ জন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়। বিভাগীয় তদন্ত শেষে বিধি অনুযায়ী অভিযুক্তদের বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) স্থগিতসহ একাধিক প্রশাসনিক শাস্তি প্রদান করা হয়েছে।

​বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র জানায়, প্রশাসনিক শৃঙ্খলা রক্ষা ও সরকারি দায়িত্ব পালনে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সম্প্রতি তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ আইন ও বিধি অনুযায়ী এই শাস্তির নির্দেশ দেন।

শাস্তিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:

  • তানিয়া আক্তার মুক্তা: উপসহকারী কর্মকর্তা, আমখোলা ইউনিয়ন ভূমি অফিস, গলাচিপা।
  • আ ন ম মুরাদুল ইসলাম: উপসহকারী কর্মকর্তা, গলাচিপা ইউনিয়ন ভূমি অফিস, গলাচিপা।
  • মংলাতেন: উপসহকারী কর্মকর্তা, ডুমুরিয়া ইউনিয়ন ভূমি অফিস, পটুয়াখালী সদর।
  • মো. আল কাইয়ুম: উপসহকারী কর্মকর্তা, ধুলিয়া ইউনিয়ন ভূমি অফিস, বাউফল।
  • মো. আবু জাফর: উপসহকারী কর্মকর্তা, চালিতাবুনিয়া ইউনিয়ন ভূমি অফিস, রাঙ্গাবালী।
  • মো. তারিকুল ইসলাম: উপসহকারী কর্মকর্তা, রনগোপালদী ইউনিয়ন ভূমি অফিস, দশমিনা।

শাস্তির ধরণ ও বিধি নিষেধ:

প্রশাসনিক আদেশে জানানো হয়, শাস্তিপ্রাপ্ত ছয় কর্মকর্তার ২০২৮ সালের জুন মাস পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ থাকবে। এছাড়া শাস্তির মেয়াদ চলাকালীন তারা চাকরিজীবনের কোনো ধরনের পদোন্নতির (প্রমোশন) জন্য বিবেচিত হবেন না। পাশাপাশি তাঁদের প্রত্যেকের সার্ভিস বইয়ে (সেবা বহিতে) এই শাস্তির আদেশ স্থায়ীভাবে লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

​বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সরকারি সেবা নিশ্চিত করতে এবং অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন প্রশাসনিক পদক্ষেপ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host