1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।। পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন

​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে সৃষ্টি হয়েছে সম্প্রীতি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান মহোদয়ের দিকনির্দেশনায় এবং মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের নিখুঁত ও সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দেওয়া হয়েছে বিশেষ মানবিক অনুদান।

​স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, গিয়াস উদ্দিন দীপেন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ও সরাসরি উপস্থিতিতে প্রতিটি মন্দিরে মন্দিরভিত্তিক এই মানবিক অনুদান সুষ্ঠুভাবে পৌঁছানো হয়েছে। তার এই কর্মতৎপরতা ও চমৎকার প্রশাসনিক দক্ষতায় হিজলা ও মেহেন্দিগঞ্জের প্রতিটি পূজামণ্ডপ ও সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর মধ্যে বইছে উৎসবের বাড়তি আনন্দ ও উদ্দীপনা।

​উপজেলা বিএনপির দূরদর্শী ও সর্বজনগ্রাহ্য নেতা গিয়াস উদ্দিন দীপেনের এই সময়োপযোগী ও উদার পদক্ষেপ স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসিত হয়েছে। স্থানীয়দের মতে, কেবল দলের সাংগঠনিক কাজই নয়, বরং যেকোনো ধর্মীয় ও সামাজিক উৎসবে সমাজের সব স্তরের মানুষকে এক সুতোয় গেঁথে রাখার ক্ষেত্রে দীপেন সাহেবের নেতৃত্বের বিকল্প নেই।

​এই মানবিক কর্মকাণ্ডের জন্য পূজা উদযাপন পরিষদ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান মহোদয় এবং বিশেষ করে সকল কার্যক্রম সুন্দরভাবে সমন্বয় ও সম্পাদন করায় মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

​সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, “গিয়াস উদ্দিন দীপেন সাহেবের এই উদার মনোভাব ও সহমর্মিতা আমাদের অন্তরে এক গভীর বিশ্বাস ও আনন্দের সঞ্চার করেছে। এটি শুধুমাত্র একটি অনুদান নয়, বরং এটি ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশে পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ।”

​মেহেন্দিগঞ্জের সুশীল সমাজ মনে করছেন, গিয়াস উদ্দিন দীপেনের মতো দায়িত্বশীল ও উদার রাজনৈতিক নেতৃত্বের কারণেই আজ এলাকায় রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সকল সম্প্রদায়ের সহাবস্থান ও নিরাপত্তা সুদৃঢ় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host