1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
২৬ফিলিস্তিনিকে হত্যার পর যুদ্ধবিরতি ঘোষণা ইসরাইলের - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।। পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন

২৬ফিলিস্তিনিকে হত্যার পর যুদ্ধবিরতি ঘোষণা ইসরাইলের

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৫৫ বার পড়া হয়েছে

গাজায় ইসরাইলি হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতি ভঙ্গ করে রাফাহসহ দক্ষিণ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর কয়েক ঘণ্টা পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা দিয়েছে তেলআবিব। খবর বিবিসির।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গাজায় যুদ্ধবিরতি নতুন করে বাস্তবায়ন শুরু করেছে। আইডিএফের দাবি, তাদের ওপর হামলার জবাব দিয়েছে তারা।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরাইলি সেনাবাহিনী বলেছে যে, দক্ষিণ গাজার রাফাহ এলাকায় আইডিএফ সেনাদের দিকে একটি ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং গুলি ছোড়া হয়েছে। প্রতিক্রিয়ায় হুমকি দূর করতে এবং সুড়ঙ্গ শ্যাফ্ট ও সামরিক কাঠামো ভেঙে ফেলার জন্য হামলা শুরু করা হয়।’

এ হামলায় গাজার আল-জাওয়াইদা শহরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সশস্ত্র অভিজাত শাখা আল-কাসেম ব্রিগেডের অন্তত ছয় সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ব্রিগেডের জাবালিয়া ব্যাটিলিয়নের কমান্ডার ইয়াহিয়া আল-মাবহুহও রয়েছেন।

আইডিএফ জানিয়েছে যে তারা প্রতিরক্ষামূলকভাবে কাজ করেছে এবং সেখানে অবস্থানরত তাদের বাহিনীর ওপর আক্রমণের জবাব দিচ্ছে।

তবে হামাস বলছে, ইসরাইলের নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো সংঘর্ষের বিষয়ে তারা কিছুই জানে না। হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে তারা।

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host