1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস ‘বন্ধ’ করল বাংলাদেশ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে কাঠের রিসোর্টে আগুন, পুড়েই ৪ পর্যটক এর মৃত্যু ৬ জন আহত  বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।।

ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস ‘বন্ধ’ করল বাংলাদেশ

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬৬ বার পড়া হয়েছে

কূটনৈতিক রিপোর্টার

ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ। কারণ ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিকের বেশি নেতা এবং কয়েকজন সেনা কর্মকর্তাকেও আশ্রয় দিয়েছে ভারত। তাছাড়া বিগত দেড় দশক ধরে ফ্যাসিস্ট সরকারকে সামার্থন দিয়ে আসেছে দেশটি। এ নিয়ে দুই দেশের মধ্যে গত বছরের ৫ আগস্টের পর থেকেই টানাপোড়েন চলে আসছিল।

এর মধ্যেই গত ১২ ডিসেম্বর অন্যতম জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। এক সপ্তাহ চিকিৎসা শেষে গত ১৮ ডিসেম্বর মৃত্যু হয় আধিপত্যবাদবিরোধী এই তরুণ। এ নিয়ে সারা দেশের মানুষ বিক্ষোভ-প্রতিবাদে ফেটে পড়ে।

ওই সময় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয়। কারণ ধারণা করা হচ্ছে, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসী ও তার সহযোগী ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। এ অবস্থায় ভারতে অবস্থতি বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষাভ করার পাশাপাশি কমপ্লেক্সের ভেতর ঢুকে পড়ে উগ্রবাদী হিন্দুরা। এমনকি বাংলাদেশের হাইকমিশনারকে হত্যারও হুমকি দেওয়া হয়।

এ নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকেও তলব করে নরেন্দ্র মোদির সরকার। এমন উত্তেজনার মধ্যেই দিল্লিস্থ হাইকমিশন ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধের ঘোষণা দিলো।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host